1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

বিএনপির বিভিন্ন কমিটির শূন্যপদে পদোন্নতি হবে কীভাবে, জানালেন রিজভী

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

বিএনপির বিভিন্ন কমিটির শূন্য পদে গঠনতন্ত্র অনুযায়ী পদোন্নতি এবং ২৯ অক্টোবরের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। শনিবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় স্থায়ী কমিটির বৈঠক।

সাংগঠনিক বিষয়ে শূন্য পদে গঠনতন্ত্র অনুযায়ী পদোন্নতির উদ্যোগের কথা জানান রিজভী। তবে কাউন্সিল নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।

এদিকে, ঠাকুরগাঁও-১ আসনে ২৯ অক্টোবরের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে আগ্রহীদের ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও ১৬ সেপ্টেম্বর জমা দিতে হবে। ১৮ সেপ্টেম্বর স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে।

বৈঠকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া উদ্যোগকে স্বাগত জানানো হয়। পাশাপাশি চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি প্রচারপত্র সারাদেশে বিতরণের সিদ্ধান্ত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউট, গার্ল গাইড ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম এবং রেডিও-টেলিভিশনে প্রচারণার কথাও জানানো হয়।

বৈঠকে নতুন সদস্য আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও ডা. ফরহাদ হালিম ডোনার প্রথমবার অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park