1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে যা বললেন প্রধান বিচারপতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

বিচার বিভাগ রায় দেওয়ার ক্ষেত্রে স্বাধীন হলেও প্রশাসনিক দিক থেকে পরাধীন থাকলে সেই স্বাধীনতা টেকসই হয় না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, সাংবিধানিক স্বাধীনতা তখনই কার্যকর ও টেকসই হয়, যখন একটি প্রতিষ্ঠানের নিজস্ব কাঠামো, সক্ষমতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত থাকে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত বাৎসরিক আইন বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ১৯৭২ সালের সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার যে আদর্শ ধারণ করা হয়েছিল, তার কাগজে-কলমে কোনো ঘাটতি ছিল না। প্রকৃত ঘাটতি ছিল এসব আদর্শকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে। তার বিশ্লেষণে, গত পাঁচ দশকে বাংলাদেশের সাংবিধানিক অগ্রযাত্রায় বারবার একই চিত্র ফিরে এসেছে। রাজনৈতিক ন্যারেটিভ পরিবর্তিত হয়েছে, কিন্তু সেই গতিতে প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।

প্রধান বিচারপতি বলেন, ইতিহাস প্রতিষ্ঠানকে পথ দেখাবে, প্রতিষ্ঠান ইতিহাসের কাছে জিম্মি থাকবে না। একটি রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো ও প্রতিষ্ঠানগুলোকে সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেদের সক্ষমতা ও স্বায়ত্তশাসন নিশ্চিত করে এগিয়ে যেতে হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ‘সাংবিধানিক মুহূর্ত’ হিসেবে মূল্যায়ন করেন প্রধান বিচারপতি। তার মতে, এই ঘটনাকে সাংবিধানিক শূন্যতা হিসেবে দেখার পরিবর্তে সাংবিধানিক পুনর্গঠনের একটি জোরালো যুক্তি হিসেবে বিবেচনা করা উচিত।

তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কার্যকর ও স্বাধীনভাবে কাজ করতে না পারলে কেবল সংবিধানে স্বাধীনতার নিশ্চয়তা থাকাই যথেষ্ট নয়। বাস্তব অর্থে সাংবিধানিক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো, সক্ষমতা ও স্বায়ত্তশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park