1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সজুড়ে নতুন করে বিক্ষোভে নেমেছে লাখ লাখ মানুষ, গ্রেফতার ১০০০ সৌদির ২ রুটে ফ্লাইট বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত বিমানের উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু: একদিনে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ২২৪৯ অবশেষে খুলছে সেন্টমার্টিন, পর্যটকদের জন্য নতুন নিয়ম জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষায় উইনরকের ভূমিকার প্রশংসা স্পিকারের মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ২৭ পুলিশ সদস্য কারাগারে, কঠোর বার্তা আইজিপির হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৫৬ মেট্রো স্টেশনে বিমানবন্দরের আদলে নিরাপত্তা দিতে যে পদক্ষেপ নিচ্ছে ডিএমটিসিএল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষায় উইনরকের ভূমিকার প্রশংসা স্পিকারের

  • আপডেট সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ০ বার পঠিত

বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার, জলবায়ু পরিবর্তন এবং সামাজিক সুরক্ষায় উইনরক ইন্টারন্যাশনাল ইতিবাচক ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে দেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে মার্কিন সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি।

রবিবার (২৫ অক্টোবর) স্পিকারের কার্যালয়ে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও মাকসোদা মাকসোদির নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, চার দশকেরও বেশি সময় ধরে চলমান অংশীদারত্বের ধারাবাহিকতায় উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশে কাজ করে যাচ্ছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রসঙ্গে স্পিকার বলেন, বাংলাদেশ তুলনামূলকভাবে কম কার্বন নিঃসরণ করলেও ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয়, হাওর ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের জীবিকা ক্রমাগত বিপন্ন হয়ে পড়ছে। এ অবস্থায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বহুমুখীকরণ, কৃষিপণ্য উৎপাদনে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে ফেরত আসা বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার সুরক্ষার বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় স্পিকার প্রতিনিধিদলকে জানান, বিগত ১৭ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রচুর অর্থ পাচার হয়েছে। এই পাচারকৃত বিপুল পরিমাণ অর্থ পুনরুদ্ধারে তিনি মার্কিন সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বৈঠকে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধিদল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park