1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ট্রাম্প-নেতানিয়াহু বিরোধ চরমে, ফোনালাপে ‘চিৎকার-চেঁচামেচি’ নিউজিল্যান্ডের সামনে নাস্তানাবুদ ভারত, মাত্র ৮৯ রানেই অলআউট! মারা গেছেন সংগীতশিল্পী সাহেদ আলী লেবু-পানি খাচ্ছেন? কিডনির জন্য উপকারী, নাকি ক্ষতিকর? রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি, কমেছে সবজি-মাছ-মুরগির দাম শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: রিজভী জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি মাইক্রোসফটের একাধিক সেবায় বৈশ্বিক বিভ্রাট, ভোগান্তিতে ৭৪ দেশের গ্রাহক বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা, স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী

হজ প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশের প্রতিনিধি দল

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

সৌদি আরব সরকারের আমন্ত্রণে ১৪৪৮ হিজরি (২০২৭) সালের হজ মৌসুমের প্রস্তুতিবিষয়ক বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

সৌদি আরবের জেদ্দায় ১৩৩টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গত ৫ নভেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি বুধবার (১১ নভেম্বর) শেষ হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ও হজ মেডিকেল টিমের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের প্রতিনিধি দলটি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত ‘কোয়ালিফিকেশন প্রোগ্রাম ফর হজ অ্যাফেয়ার্স অফিস মেম্বার্স অ্যান্ড গ্রুপ লিডার্স’ শীর্ষক প্রশিক্ষণে অংশ নেয়। এতে হজ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও দক্ষতা মূল্যায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন দলের সদস্যরা।

১৪৪৮ হিজরি হজ মৌসুমের আগাম প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ কর্মসূচির আয়োজন করে। ১১টি প্রশিক্ষণ ট্র্যাকে পরিচালিত এ কর্মসূচির লক্ষ্য ছিল হজবিষয়ক দপ্তরের সদস্য ও দলনেতাদের নেতৃত্ব এবং পরিচালনাগত দক্ষতা বাড়ানো। পাশাপাশি দায়িত্ব পালনে তাদের প্রস্তুত করা এবং নিজ নিজ দেশের হজযাত্রীদের সেবার মান উন্নত করাও ছিল এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

প্রশিক্ষণে পরিবহন ব্যবস্থাপনা, আবাসন, খাবার সরবরাহ, পবিত্র স্থানগুলোতে সেবা প্রদান, স্বাস্থ্যসেবা, গণমাধ্যম এবং দল পরিচালনাসহ হজ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারীদের দক্ষতা মূল্যায়নের পাশাপাশি ‘ট্রেইন দ্য ট্রেইনার’ পদ্ধতিতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়।

প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ২০২৭ সালের হজ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে হজযাত্রীদের সঙ্গে কার্যকর যোগাযোগ, তাদের প্রয়োজন অনুযায়ী দ্রুত সাড়া দেওয়া এবং সার্বিক হজ ব্যবস্থাপনা আরও দক্ষ ও সুশৃঙ্খল করতে এ প্রশিক্ষণ সহায়ক হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park