1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ দখলের’ হুমকি, পশ্চিমবঙ্গের মন্ত্রীকে ক্ষমা চাইতে বলল হিন্দু সম্মিলন সংঘ আবারও বাড়লো ভোজ্যতেলের দাম ভয়ঙ্কর রূপ নিয়েছে ওয়েস্ট নাইল ভাইরাস, ক্যালিফোর্নিয়ায় ৪৫ জনের মৃত্যু শিশুদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার আহ্বান রাষ্ট্রপতির প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি: প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিল-মিটিংয়ে গেলে শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: শিক্ষামন্ত্রী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ৪ পুলিশ কর্মকর্তা আটক রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদকদের মতবিনিময়, সহযোগিতার আশ্বাস পাকিস্তানের নভোচারী জিশানকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন হাসিনার দোসর জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

‘বাংলাদেশ দখলের’ হুমকি, পশ্চিমবঙ্গের মন্ত্রীকে ক্ষমা চাইতে বলল হিন্দু সম্মিলন সংঘ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

অতি সম্প্রতি ভারতের বিজেপিশাসিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে ‘বাংলাদেশ দখল’ করে নেওয়ার যে চরম দায়িত্বজ্ঞানহীন, ঔদ্ধত্যপূর্ণ, সাম্প্রদায়িক ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘ’। ২৬ নভেম্বর কেন্দ্রীয় দপ্তর সেলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের জাতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ডা. এম কে রায় বলেন, “একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র নিয়ে ভারতের রাজ্য সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রীর এমন আগ্রাসী মন্তব্য আন্তর্জাতিক রীতিনীতি, কূটনৈতিক শিষ্টাচার এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের চরম পরিপন্থী।

আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এ দেশের হিন্দু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে বা তাদের প্রতি তথাকথিত ‘দরদ’ দেখিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার কোনো অপচেষ্টা হিন্দু সমাজ কখনোই সমর্থন করে না এবং বরদাস্তও করবে না। এ দেশের হিন্দুরা বাংলাদেশেরই অবিচ্ছেদ্য নাগরিক; ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করতে হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় এ দেশের হিন্দু সম্প্রদায়সহ ১৮ কোটি মানুষ যেকোনো আগ্রাসন রুখে দিতে সদা ঐক্যবদ্ধ ও প্রস্তুত।

আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাইরে থেকে উসকানি দিয়ে এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা মনে করি, এ ধরনের উসকানিমূলক বক্তব্য দুই দেশের জনগণের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রেরই অংশ।

সুমহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ হিন্দু সম্মিলন সংঘের পক্ষ থেকে আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এই মন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের বিষয়ে অবস্থান স্পষ্ট করে তাকে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হোক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park