1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পুরোনো ঠিকানায় মাহমুদউল্লাহ ও মাশরাফি

  • আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফটে জাতীয় দলে দুই চেনামুখ তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজা তাদের পুরোনো সেই ফ্র্যাঞ্চাইজিতেই ফিরে গেছেন। প্রথম সেটের ড্রাফটের মধ্যেই সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে দেখা যাবে মাশরাফিকে। অপরদিকে মাহমুদউল্লাহ থেকে যাচ্ছেন ফরচুন বরিশালেই।

সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’ থেকে দল পেয়েছেন মাহমুদউল্লাহ। তিনি টানা দ্বিতীয় আসরে খেলবেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে। তিনজনেই গত আসরে প্রথমবার বরিশালের শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন। যদিও এবার মাত্র দুজন ক্রিকেটারকে রিটেইন করার নিয়ম থাকায় রিয়াদকে ছেড়ে দিয়ে তামিম-মুশফিককে ধরে রাখে বরিশাল। তবে ড্রাফট থেকে ঠিকই তারা তুলে নিলো রিয়াদের নাম।

অন্যদিকে, মাশরাফি গত বছরও খেলেছিলেন সিলেট ফ্র্যাঞ্চাইজির হয়ে। তাকে এবারও তারা ক্যাটাগরি ‘বি’ থেকে দলে নিয়েছে। যদিও ড্রাফটের আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফিকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা নিয়ে বিতর্ক হয়েছিল। ওই ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ৪০ লাখ টাকা করে।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের একাদশ আসরের। যেখানে সাতটি দল অংশগ্রহণ করবে, তার মধ্যে চারটি দল পুরোনো, তিন দল এসেছে মালিকানা বদলে। শক্ত দল গড়তে সাত ফ্র্যাঞ্চাইজির এই ড্রাফটে অংশ নিয়েছে। যেখানে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার থেকে পছন্দের দল গড়বে দলগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park