যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শিশুসহ চারজন নিহত হয়েছে। একটি রেডিও টাওয়ারে হেলিকপ্টারটি ধাক্কা লাগলে এমন দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সময় রবিবার (২০ অক্টোবর) রাতে এলিংটন ফিল্ড থেকে উড্ডয়নের পর প্রায় ১৫ মাইল দূরে ব্যক্তিগত মালিকানাধীন আর.ফরটি.ফোর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি বিধ্বস্তের পর আবাসিক এলাকা আগুন লেগে যায়। তবে হেলিকপ্টারের আরোহী ছাড়া এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
হিউস্টেনের পুলিশ প্রধান নোয়ে দিয়াজ জানান, দুর্ঘটনায় ওই রেডিও ট্রান্সমিশন টাওয়ারটি ধ্বংস হয়ে গেছে। তবে হেলিকপ্টারটি ওই টাওয়ারে ধাক্কা লেগেছিল নাকি ক্যাবলে আটকে গিয়েছিল, তা নিয়ে ধোয়াশা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: এবিসি নিউজ, বিবিসি
Leave a Reply