1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মানুষের আস্থা অর্জন করে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড ৫ নভেম্বরের মধ্যে মাধ্যমিকের সব বই সরবরাহের নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব পাচ্ছে উপনির্বাচন: সিইসি মাস্কের প্রশংসায় পঞ্চমুখ পুতিন! সাদমানের সেঞ্চুরিতে ২৭২-এ থামলো টাইগারদের রানের চাকা বিদ্যুৎ খাতের লুটপাট ঢাকতেই দায়মুক্তি আইন করেছিল বিগত সরকার: রিজভী টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মারাত্মক সংঘর্ষ, নিহত ৫০! হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু; একদিনে আক্রান্ত ১৪১২

মাস্কের প্রশংসায় পঞ্চমুখ পুতিন!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভা’ আখ্যা দিয়ে তার ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে মাস্কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথাও জানিয়েছেন তিনি। মহাকাশে রাশিয়ার নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প রাসভেত ও যুক্তরাষ্ট্রের স্টারলিংকের মধ্যে সমন্বয় বজায় রাখার গুরুত্ব তুলে ধরে পুতিন বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও এ খাতে দুই দেশের যোগাযোগ অব্যাহত রয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) মস্কোতে রাশিয়া-আফ্রিকা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন পুতিন। এ সময় রাশিয়ার স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প রাসভেত নিয়েও আলোচনা করেন তিনি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মাস্ক সম্পর্কে পুতিন বলেন, ‘তিনি একজন প্রতিভাবান, প্রকৃত প্রতিভা। আমরা আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি, যার মধ্যে মি. মাস্কও রয়েছেন।’

পুতিন বলেন, মহাকাশে রাশিয়ার রাসভেত ও যুক্তরাষ্ট্রের স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট যেন পরস্পরের কার্যক্রমে বাধা সৃষ্টি না করে, সে জন্য দুই পক্ষের যোগাযোগ গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও মহাকাশ খাতে দুই দেশ সহযোগিতা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সেবা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কক্ষপথে স্টারলিংকের স্যাটেলাইটের সংখ্যা প্রায় ১৩ হাজার। অন্যদিকে, অনলাইন স্যাটেলাইট পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, বর্তমানে রাসভেতের স্যাটেলাইটের সংখ্যা কয়েক ডজন।

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাস বুধবার রাসভেতকে ‘রাশিয়ার স্টারলিংক বিকল্প’ হিসেবে উল্লেখ করেছে। দূতাবাসের ভাষ্য, এ খাতে রাশিয়ার এটি কেবল প্রাথমিক পদক্ষেপ।

পুতিনের এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার কিছু ইঙ্গিত দেখা যাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর প্রায় পাঁচ বছর হতে চলেছে। যুদ্ধে ইউক্রেনের সামরিক যোগাযোগে স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে সম্প্রতি ইউক্রেনের সামরিক বাহিনী স্টারলিংক সংযোগে সমস্যার মুখে পড়ে। মাস্ক স্বীকার করেছেন, স্পেসএক্স ইচ্ছাকৃতভাবেই কিছু সংযোগ বন্ধ করেছিল।

মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সসহ তার অধিকাংশ ব্যবসা যুক্তরাষ্ট্রভিত্তিক। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান রাজনীতিকদের অন্যতম বড় রাজনৈতিক মিত্র ও অর্থদাতা হিসেবেও পরিচিত।

সূত্র: বিবিসি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park