1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মানুষের আস্থা অর্জন করে ‘জনগণের পুলিশ’ হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড ৫ নভেম্বরের মধ্যে মাধ্যমিকের সব বই সরবরাহের নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব পাচ্ছে উপনির্বাচন: সিইসি মাস্কের প্রশংসায় পঞ্চমুখ পুতিন! সাদমানের সেঞ্চুরিতে ২৭২-এ থামলো টাইগারদের রানের চাকা বিদ্যুৎ খাতের লুটপাট ঢাকতেই দায়মুক্তি আইন করেছিল বিগত সরকার: রিজভী টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মারাত্মক সংঘর্ষ, নিহত ৫০! হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু; একদিনে আক্রান্ত ১৪১২

মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় দুই শিশুসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। হানিফসহ মামলার চার আসামিই পলাতক।

রায়ে আদালত আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। বাজেয়াপ্ত করা সম্পদ জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবার ও আহতদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে।

গত বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়। আসামিদের বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের নির্দেশ দেওয়া, ষড়যন্ত্র, উসকানিমূলক বক্তব্য এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনে প্রসিকিউশন।

মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ মোট ১৯ জন সাক্ষী আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

এদিকে, এ রায়কে স্বাগত জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park