1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে নিষিদ্ধ করলো ইসরাইল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৫৮ বার পঠিত

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস করেছে ইসরাইল। এরফলে ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা শহরগুলোতে কার্যক্রম চালাতে পারবে না জাতিসংঘের সংস্থাটি। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসবিচ আন্তেনিও গুতেরেস।

সংস্থাটি মহাসচিব বলেন, এই নিষেধাজ্ঞার ফলে ফিলিস্তিনিদের জীবনে ভয়াবহ মানবিক সংকট তৈরি হবে। ইসরাইলের নিষেধাজ্ঞার বিরোধীতা করে নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া ও স্পেন।

ইসরাইলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৪৩ হাজার। এরমধ্যে উত্তর গাজায় গেলো ২৫ দিনের হামলায় অন্তত এক হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। নিহত এসব ফিলিস্তিনির বেশির ভাগ নারী ও শিশু। ইসরাইলি বাহিনীর হামলায় অঞ্চলটিতে এক লাখের বেশি মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। ত্রাণসহ সব ধরনের সহযোগিতা বন্ধ আছে জাবালিয়া, বেইত হানুন ও বেইত লাহিয়ার মতো শহরে।

চলমান আগ্রাসনের মধ্যে কামাল আদওয়ান হাসপাতাল থেকে ১০০ সন্দেহভাজন হামাস যোদ্ধাকে গ্রেফতারের দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। তবে ইসরাইলের এই দাবিকে অস্বীকার করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। ২৪ ঘণ্টায় দেশটির পূর্বাঞ্চলে হত্যা করেছে কমপক্ষে ৬০ জনকে। দক্ষিণের টায়ার শহরে প্রাণ হারিয়েছে আরো সাত লেবানন বাসিন্দা। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের হাইফা শহরে ড্রোন ও রকেট হামলা অব্যাহত রেখেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park