নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তারা হলেন মির্জা ফয়সল আমীন এমপি এবং এলিজা জামান এমপি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ নম্বর বিধি অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply