1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।

অস্টিওপোরোসিসে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। ফলে সামান্য আঘাত কিংবা পড়ে গেলেও হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও মেনোপজের পর নারীদের এ রোগের ঝুঁকি বেশি।

বিশেষজ্ঞদের মতে, হাড়ের সুস্থতা বজায় রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় তিন ধরনের পুষ্টির পর্যাপ্ত উপস্থিতি নিশ্চিত করা জরুরি।

১. ক্যালসিয়াম

হাড়ের গঠন ও দৃঢ়তা বজায় রাখতে ক্যালসিয়াম অপরিহার্য। হাড়ের প্রধান খনিজ উপাদানগুলোর একটি এটি। শরীরে ক্যালসিয়ামের চাহিদা পূরণে নিয়মিত দুধ, দই, কাঁটাসহ ছোট মাছ, তিল ও সবুজ শাকসবজি খাওয়া যেতে পারে।

২. ভিটামিন ডি

খাবার থেকে পাওয়া ক্যালসিয়াম শরীরে শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন ডি। এ ভিটামিনের অভাবে পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করলেও শরীর তা ঠিকভাবে কাজে লাগাতে পারে না। সূর্যের আলো ত্বকে ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। এ ছাড়া তৈলাক্ত মাছ ও ডিমের কুসুম থেকেও ভিটামিন ডি পাওয়া যায়। ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে।

৩. পর্যাপ্ত প্রোটিন

হাড়ের গঠন ও পেশির শক্তি বজায় রাখতে প্রোটিন প্রয়োজন। পর্যাপ্ত প্রোটিন হাড়ের কাঠামো ও কোষের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। এ জন্য খাদ্যতালিকায় মাছ, ডিম, দুধ, মুরগির মাংস, ডাল ও ছোলা রাখা উচিত। পাশাপাশি বাদাম ও তিল থেকেও প্রোটিন ও ম্যাগনেশিয়াম পাওয়া যায়।

হাড়ের সুস্থতা বজায় রাখতে শুধু একটি পুষ্টি উপাদানের ওপর নির্ভর করলে চলবে না। সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park