1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল বুধবার। তার আগে নিউজিল্যান্ড যেন একের পর এক দুঃসংবাদ পেয়েই চলেছে। এবার দলটির দুঃসংবাদ— প্রথম ওয়ানডেতে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে। অনুশীলনে ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে তিনি মাথায় আঘাত পেয়েছেন। পরীক্ষায় কনকাশন ধরা পড়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার, অকল্যান্ডের ইডেন পার্কে। ক্যাচ ধরতে গিয়ে দুজন একে অন্যের সঙ্গে ধাক্কা খান। নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, দুজনকেই সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া হয়। মাথার চোটের পরীক্ষাও করা হয় তাদের।

হেনরির অবস্থা এখন নজরে রাখা হচ্ছে। কনওয়েকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে আরও পরীক্ষার পর কনকাশনের কথা নিশ্চিত হওয়া যায়। নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে বলেছে, ‘দুই খেলোয়াড়ের অবস্থা নজরে রাখা হবে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাদের খেলা নিয়ে যথাসময়ে জানানো হবে।’

হেনরি নিজেও চোট কাটিয়ে ফিরেছেন। ডান উরুর পেশিতে হালকা ছিঁড়ে যাওয়ায় ভারতের বিপক্ষে শেষ তিন টি-টোয়েন্টিতে তিনি খেলতে পারেননি।

ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ডের চোটের তালিকা আরও লম্বা। হ্যামস্ট্রিংয়ের চোটে মার্ক চ্যাপম্যান সিরিজ থেকে ছিটকে গেছেন। কাঁধের চোটে বাইরে রাচিন রবীন্দ্রও।

এই চোটের মিছিল ডিঙিয়েই আগামীকাল নিউজিল্যান্ড ভারতের মুখোমুখি হবে। ৫ ম্যাচ সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১৩ ও ১৫ নভেম্বর। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজের লড়াইয়ে নামবে দল দুটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park