1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন অস্ত্রভাণ্ডারের ওপর নির্ভর করেও হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি আরব পুলিশের ওপর হামলা হলেও অপরাধীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সিরিজে দুই তারকাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা ওভেন ছাড়া তন্দুরি চিকেন বানানোর সহজ রেসিপি গ্যাস বিক্রি বন্ধে ধর্মঘট, জ্বালানিমন্ত্রী বললেন কঠোরভাবে মোকাবিল এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের দুর্গাপ্রতিমা! চুয়েটে প্রবেশ না করার শর্তে বেরিয়ে ভিসি বললেন সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরবো বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি, কর্মসূচি আগামী মাসে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিই নিরাপত্তাহীনতায়: নাহিদ ইসলাম নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

ওভেন ছাড়া তন্দুরি চিকেন বানানোর সহজ রেসিপি

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

তন্দুরি চিকেন পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মূলত তন্দুরে (বিশেষ মাটির চুলা) রান্না করা হয় বলেই এই পদটির নাম তন্দুরি চিকেন।

তবে বাড়িতে তন্দুর বা মাইক্রোওয়েভ ওভেন না থাকলেও কিন্তু এই সুস্বাদু খাবারের স্বাদ উপভোগ করা থেকে বঞ্চিত হতে হবে না। খুব সহজ কিছু উপায়ে সাধারণ ফ্রাইং প্যান এবং গ্যাসের চুলাতেই বানিয়ে নেওয়া যায় একেবারে রেস্টুরেন্টের মতো পোড়া পোড়া স্বাদের তন্দুরি চিকেন।
রান্নার যাবতীয় তথ্য
পরিবেশন : ৩ জনের জন্য
প্রস্তুতির সময় : ২ ঘণ্টা (ম্যারিনেশনসহ)
রান্নার সময় : ৩০ মিনিট

প্রয়োজনীয় উপকরণ :
মুরগির মাংস (লেগপিস বা বড় টুকরো) – ৫০০ গ্রাম
তেল- ৩-৪ চা চামচ
মাখন (বাটার)- ২ টেবিল চামচ
ম্যারিনেশনের জন্য :
পানি ঝরানো টক দই- ১ কাপ (বা ½ কাপ ঘন দই)
লেবুর রস- ২ টেবিল চামচ
পেঁয়াজ বাটা- ১টি (অতিরিক্ত পানি ঝরানো)
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
তন্দুরি মসলা- ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ
জিরা গুঁড়া- ১/২ চা চামচ
গরম মসলা গুঁড়া- ২ চা চামচ
কাঁচা মরিচ কুচি- ২টি
(ফুড কালার)- ২ ফোঁটা (ঐচ্ছিক)
লবণ- স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালী :
১। প্রথমে মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে কিচেন টাওয়াল বা সুতির কাপড় দিয়ে মুছে পুরোপুরি শুকিয়ে নিন।

২। একটি ধারালো ছুরি দিয়ে মাংসের গায়ে দু-তিনটি জায়গায় গভীর করে কেটে (চিরে) দিন, যাতে মসলা ভেতরে ভালোভাবে ঢুকতে পারে।
৩। এবার একটু লবণ ও ১ টেবিল চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাংসের গায়ে ভালো করে ঘষে ঘষে মেখে নিন।

এই অবস্থায় মাংসটি ২০ মিনিট ফ্রিজে রেখে দিন।
৪। একটি পাত্রে পানি ঝরানো টক দই, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ কুচি, তন্দুরি মসলা, মরিচ গুঁড়া, ধনিয়া-জিরা গুঁরা, গরম মসলা এবং সামান্য ফুড কালার একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। ফ্রিজ থেকে মাংস বের করে এই মসলার মিশ্রণটি খুব ভালো করে মাখিয়ে নিন। মাংসের চেরা অংশগুলোর ভেতরে আঙুল দিয়ে মসলা ঢুকেছে কি না নিশ্চিত করুন।

এবার মসলা মাখানো মাংস ঢেকে আরো দেড় ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন।
৫। একটি ফ্রাইং প্যানে অল্প তেল মেখে সামান্য গরম করুন। ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো প্যানে সাজিয়ে দিন এবং ওপর থেকে সামান্য তেল বা বাটার ছড়িয়ে দিন। ঢাকনা দিয়ে কম আঁচে মাংসের প্রতিটি দিক ১০ থেকে ১৫ মিনিট করে হালকাভাবে সিদ্ধ ও ভাজা হতে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে এবং দুপাশেই লালচে ভাব ধরলে প্যান নামিয়ে নিন।

৬। গ্যাসের ওপর একটি রুটি সেঁকার জালি রাখুন। এবার প্যানে রান্না করা মাংসের টুকরোগুলো চালির ওপর রেখে মাঝারি থেকে আঁচে সামান্য ঘুরিয়ে-ফিরিয়ে সেঁকে নিন। ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিতে পারেন। মাংসের গায়ে হালকা পোড়া পোড়া দাগ চলে এলেই তৈরি হয়ে যাবে ধোঁয়া ওঠা সুস্বাদু তন্দুরি চিকেন।

পরিবেশন :
গরম গরম তন্দুরি চিকেনের ওপর সামান্য লেবুর রস ও চাট মসলা ছড়িয়ে দিন। সঙ্গে পুদিনার চাটনি এবং রিং করে কাটা কাঁচা পেঁয়াজ ও লেবুর টুকরো দিয়ে পরিবেশন করুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park