1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৫ উইকেট তাইজুলের, ৪১৩ নিয়ে লাঞ্চে দক্ষিণ আফ্রিকা

  • আপডেট সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২০৬ বার পঠিত

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ৫ উইকেটে ৪১৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার এই ৫ উইকেট একাই নিয়েছেন তাইজুল ইসলাম।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার রান পাহাড়ে চাপা পড়ে আছে বাংলাদেশ। গতকাল পুরো দিন মিলে বাংলাদেশ উইকেট নিতে পারে মোটে দুই উইকেট। তাতে সাগরিকা থেকে হতাশা ছাড়া কোনো খবর নেই টাইগার সমর্থকদের জন্য। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে বোলিংয়ে তাইজুলের সাফল্য কিছুটা হলেও চাঙ্গা করবে বাংলাদেশকে।

৯৯তম ওভারে ডেভিড বেডিংহামকে বোল্ড করে দ্বিতীয় দিনের প্রথম সাফল্য এনে দেন তাইজুল। ১০১তম ওভারে এসে ফেরান সেঞ্চুরিয়ান ডি জর্জিকে। ১০৩ তম ওভারে কাইল ভেরেইনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে পূর্ণ করেন ৫ উইকেট। গতকাল তাইজুল শিকার করেন ২ উইকেট।

অর্থ্যাৎ, প্রােটিয়া ইনিংসে পতন হওয়া ৫ উইকেটের ৫টিই শিকার করেছেন তাইজুল। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে চট্টগ্রামের এই ভেন্যুতে ৫০ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এখানে সর্বোচ্চ ৬৮ উইকেট সাকিব আল হাসানের। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাইজুল নেন ৮ উইকেট।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১১০ ওভার শেষে ৫ উইকেটে ৪১৩ রান। ক্রিজে রয়েছেন ওয়েইন মুল্ডার (২৭ বলে ১২*) এবং রায়ান রিকেলটন (৩৩ বলে ১১)।

দক্ষিণ আফ্রিকাকে দ্রুত অলআউট করাই এখন লক্ষ্য টাইগারদের সামনে। এ ছাড়া ব্যাটিংয়ে কঠিন চ্যালেঞ্জ তো থাকছেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park