1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দিনে দিনেই চেচনিয়ায় ইউক্রেনের ড্রোন হামলার বদলা নিলেন কাদিরভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২১৭ বার পঠিত

রাশিয়ার দক্ষিণাঞ্চলের চেচেন রিপাবলিকে মঙ্গলবার প্রথমবারের মতো ড্রোন হামলা চালায় ইউক্রেন। হামলায় একটি সামরিক প্রশিক্ষণ একাডেমিতে আগুন লাগলেও কেউ হতাহত হয়নি। হামলার পরপরই চরম বদলা নেয়ার হুঁশিয়ারি দেন চেচেন রিপাবলিকের প্রধান রমজান কাদিরভ। একদিন যেতে না যেতেই সেই বদলা নেয়ার কথা নিশ্চিত করেছেন তিনি।

বুধবার এক বিবৃতিতে তিনি জানান, চেচনিয়ায় হামলার জবাবে ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউক্রেনিয়ান জেনারেল স্টাফের ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে পাল্টা হামলা চালানো হয়েছে। বুধবার ভোররাত ৪টা ও সাড়ে ৫টায় দুটি গিরান ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়। চেচনিয়ায় হামলাকারী ড্রোনটি ওই ভবন থেকেই পাঠানো হয়েছিল বলে জানান তিনি।

কাদিরভ বলেন, ওই বদলা ছিল কার্যকর ও লক্ষ্যভেদী। হামলায় ইউক্রেনের অন্তত ৯ সেনা নিহত ও ১৭ সেনা আহত হয়েছে বলে দাবি করেন পুতিনের ঘনিষ্ঠ এই মিত্র।

এদিকে এই মুহূর্তে যুদ্ধে ইউক্রেনের যে করুণ দশা, তা অব্যাহত থাকলে আগামী বছরের মাঝেই রাশিয়ার অভিযান জয়ের মুখ দেখবে বলে মনে করছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। বিশ্লেষণ ও মন্তব্যধর্মী এক প্রতিবেদনে তারা জানায়, পূর্বাঞ্চলে নিজেদের অবস্থান ধরে রাখতে মরণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা, কিন্তু কোনো মতেই পেরে উঠছে না। একের পর এক অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে তারা।

অন্যদিকে দিন দিন ইউক্রেনে পশ্চিমা সহায়তাও সীমিত হয়েছে আসছে। সব মিলিয়ে ইউক্রেনের জয়ের স্বপ্ন ক্রমশ মলিন থেকে মলিনতর হচ্ছে। পরিস্থিতি এমন চলতে থাকলে আগামী বছর নাগাদ ইউক্রেন রাশিয়ার সাথে আপস করতে বাধ্য হবে বলে অভিমত ওয়াশিংটন পোস্টের।

এদিকে নিজেদের সুরক্ষা নিশ্চিতেই রাশিয়া ইউক্রেনে সব লক্ষ্য পূরণে অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রাশিয়াকে পরাজিত করতে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে যুদ্ধে লেলিয়ে দিয়েছে বলে অভিযোগ তার। তবে দিন শেষে পশ্চিমাদের সকল মরিয়া প্রচেষ্টা ব্যর্থ হবে বলে প্রত্যয়ী সের্গেই লাভরভ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park