1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন দীর্ঘমেয়াদি কল্যাণের কথা ভেবেই এলপিজির দাম বাড়িয়েছে সরকার: তথ্য উপদেষ্টা বাসাবাড়ির সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার শিশু সহিংসতার মামলায় কঠোর ট্রাইব্যুনাল, ৯ মাসে ২ মৃত্যুদণ্ড ও ৪ যাবজ্জীবন ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

স্পেনে আকস্মিক বন্যায় অন্তত ১৫৮ প্রাণহানি, সংখ্যা বৃদ্ধির শঙ্কা

  • আপডেট সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৬৭ বার পঠিত

স্পেনে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতে সংখ্যা দাড়িয়েছে ১৫৮। তবে, ধারণা করা হচ্ছে, এই সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার (১ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের সবচেয়ে ভয়ংকর ঝড়-সম্পর্কিত বিপর্যয় পূর্ব স্পেন মোকাবিলা করছে। উদ্ধারকারী দলগুলো এখনও নিখোঁজদের সন্ধান করছে। কিন্তু পরিস্থিতির আকস্মিকতায় তারা অনেকটা অপ্রস্তুত।
স্পেনের অঞ্চলগুলো সহযোগিতার দায়িত্বে থাকা মন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর টোরেস এক সংবাদ সম্মেলনে বলেছেন, এখন পর্যন্ত ১৫৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন কয়েক ডজন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে বলেছেন, ‘এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, মানুষের জীবন বাঁচানো।’

এর আগে বৃহস্পতিবার ১ হাজার ২০০ জনের বেশি কর্মী ড্রোনের সাহায্যে ত্রাণ দিয়েছেন। মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে এখনো ঝুঁকির মুখে আছে দেশটির বিভিন্ন এলাকা।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার ভ্যালেন্সিয়া অঞ্চলের কিছু অংশে আট ঘণ্টায় এক বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে রাতে কিছু শহরে হঠাৎ বন্যার ভয়াবহতা বেড়ে যায়। বন্যার পানি কাদা ও ধ্বংসস্তূপ শহরে বয়ে আনে। এসবের নিচে চাপা পড়ে আছে মরদেহ। যেসব এলাকা থেকে পানি সরে গেছে সেসব দেখে মনে হচ্ছে যুদ্ধবিধ্বস্ত। কাদামাটির মিশ্রিত জঞ্জাল শহরের রাস্তাগুলোতে স্তূপ হয়ে রয়েছে। বিলাশবহুল গাড়িও বিভিন্ন স্থানে উলটে পড়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park