1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন দীর্ঘমেয়াদি কল্যাণের কথা ভেবেই এলপিজির দাম বাড়িয়েছে সরকার: তথ্য উপদেষ্টা বাসাবাড়ির সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার শিশু সহিংসতার মামলায় কঠোর ট্রাইব্যুনাল, ৯ মাসে ২ মৃত্যুদণ্ড ও ৪ যাবজ্জীবন ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

গাজা ইস্যুতে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে আসলো কাতার

  • আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

গাজায় ইসরাইলি আক্রমণ শুরুর পর থেকে যুদ্ধ বন্ধের আলোচনা এবং জিম্মিদের মুক্তির জন্য মধ্যস্থতাকারীর ভূমিকায় কাজ করে এসেছে কাতার। তবে এই ভূমিকা থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসার ঘোষণা দিয়েছে উপসাগরীয় দেশটি।

শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে কাতার তার মধ্যস্থতা প্রচেষ্টা থামানোর প্রাথমিক কারণ হিসাবে ‘ভালো-বিশ্বাসের আলোচনার’ অভাবকে উল্লেখ করেছে।

শনিবার কাতারের এক কর্মকর্তা বলেছেন, হামাস ও ইসরাইল আলোচনার টেবিলে আন্তরিকভাবে ফিরে আসার আগ্রহ দেখানোর আগ পর্যন্ত তাদের এ সিদ্ধান্ত বহাল থাকবে।

ওই কর্মকর্তার ভাষ্য, হামাস এবং ইসরাইলকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, যুদ্ধ বন্ধে উভয় পক্ষ আন্তরিকভাবে আগ্রহী হলেই কেবল মধ্যস্থতা করতে রাজি কাতার।

এটি ইঙ্গিত করে, কাতারের কূটনৈতিক উদ্যোগ সত্ত্বেও, বিভিন্ন দফা আলোচনার আয়োজন করা এবং সংলাপের সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া সত্ত্বেও, যুদ্ধবিরতির দিকে অর্থপূর্ণ অগ্রগতি হয়নি। এছাড়া হামাস এবং ইসরাইল দুপক্ষই যথেষ্ট গঠনমূলক সম্পৃক্ততা দেখা যায়নি।

কাতার দীর্ঘদিন ধরে গাজা ইস্যুতে মানবিক প্রচেষ্টা এবং কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করার জন্য তার প্রভাব ব্যবহার করেছে। এখন মধ্যস্থতা স্থগিত করার সিদ্ধান্তটি গুরুতরভাবে প্রভাব পড়তে পারে।

মূলত এই পদক্ষেপটি মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান হতাশার প্রতিফলন। যারা দীর্ঘস্থায়ী সহিংসতা, গাজায় মানবিক সংকট এবং টেকসই শান্তির দিকে নিয়ে ক্রমবর্ধমান উদ্বিগ্ন।

এদিকে বিষয়টি সম্পর্কে অবহিত দোহার একজন কূটনীতিক সিএনএনকে জানিয়েছেন, কাতারের রাজধানীতে হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামাসের কার্যালয় বন্ধ করে দিতে কাতারকে অনুরােধ করেছে জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park