1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

কোহলির দলে খেলতে পারলেই খুশি রাহুল

  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৬৪ বার পঠিত

আইপিএলে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে ‘স্বাধীন’ হওয়া কেএল রাহুল এবার অন্য দলের হয়ে খেলতে আগ্রহী। তাই নাম দিয়েছেন নিলামে। রাহুলের পছন্দের দল বেঙ্গালুরু। সেখানে অধিনায়ক হতে না পারলেও তার আক্ষেপ নেই বলে জানান এ ক্রিকেটার। অধিনায়কত্ব দিতেই হবে এমন কোনো শর্ত নেই তার বলে জানান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কেএল রাহুল বলেছেন, আরসিবিতে সবচেয়ে ভালো সময় কাটিয়েছি। ওটা আমার ঘর। ঘরেই আপনি বেশি সময় কাটাতে চাইবেন। চিন্নাস্বামীকে আমি ভালো করেই জানি। ওখানে খেলেই বড় হয়েছি। তিনি বলেন, আরসিবিতে খেলতে সমস্যা নেই। এলাকার কন্নড় ছেলে বলেই লোকে ওখানে চেনে আমায়। সুযোগ পেলে ফিরতে ভালোই লাগবে। তবে নিলামে যে কোনো দলেই আপনি যেতে পারেন।

নেতৃত্বের প্রসঙ্গে রাহুল বলেন, কারও কাছে নেতৃত্বের অনুরোধ করব না। যদি কেউ আমার নেতৃত্বের দক্ষতায় বিশ্বাস রাখেন, আমার ক্রিকেট খেলার ওপরে ভরসা রাখেন এবং যেভাবে গত চার-পাঁচ বছরে বিভিন্ন দলকে নেতৃত্ব দিয়েছি, তা ভালো লাগে, তা হলে অবশ্যই নেতৃত্বের দায়িত্ব নিতে রাজি। কিন্তু অধিনায়কত্ব পাওয়ার জন্য কোনো লড়াই করতে রাজি নই। আমি এমন একটা দলে যেতে চাই, যেখানে সাজঘরের পরিবেশ ভালো। যেখানে ভালোবাসা ও সমীহ পাব।

উল্লেখ্য, আরসিবির হয়েই আইপিএলে খেলা শুরু রাহুলের। বিরাট কোহলি, ক্রিস গেইল সেই সময় খেলতেন। মাঝে দুই বছর হায়দরাবাদে কাটিয়ে আবার ২০১৬ সালে আরসিবিতে ফেরেন। দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। এর পর পাঞ্জাব কিংসে যান এবং অধিনায়ক হন। পরে লখনউয়েও অধিনায়ক ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park