1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হাসপাতালে মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক পিন্টু

  • আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত

বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন নানা রোগে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করলেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পিন্টা।

তার সতীর্থ প্রতাপ শঙ্কর হাজরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিন্টু ভাই বেশ কিছু দিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তিও ছিলেন। তার হার্ট, কিডনি ও লিভারে সমস্যা দেখা দিয়েছিল। অসুস্থতা বেড়ে গেলে গতকাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সিসিইউতে রাখা অবস্থায় আজ বেলা ১২টার কিছুক্ষণ পর মারা গেছেন তিনি।

পিন্টু ১৯৪৩ সালের ১ জানুয়ারি নওগাঁয় জন্ম নেন। কিংবদন্তি এই ফুটবলার পঞ্চাশের দশকের শেষ দিকে ফুটবল খেলা শুরু করেছিলেন। ১৯৬১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত টানা খেলেছেন মোহামেডানে। এই ক্লাবের কোচের দায়িত্বও পালন করেছিলেন তিনি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সময় ভারতের বিভিন্ন জায়গায় প্রদর্শনী ম্যাচে স্বাধীন বাংলা ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেখান থেকে প্রাপ্ত অর্থ মুক্তিযুদ্ধ তহবিলে প্রদান করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park