1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আইপিএলের মেগা নিলাম আজ, বাংলাদেশের কার ভাগ্য খুলছে

  • আপডেট সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

তিন বছর পর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। দুই দিন ব্যাপী এই মেগা নিলামে ৫৭৭ জন ক্রিকেটার আছেন বিক্রির অপেক্ষায়। যার মধ্যে থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবেন। সর্বোচ্চ খরচ করতে পারবেন ৬৪১.৫ কোটি রুপি।

তবে এই নিলামে বাংলাদেশি সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ১২ ক্রিকেটার। আসন্ন আইপিএলে খেলতে নিলামে নাম দিয়েছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানসহ একঝাঁক ক্রিকেটার। দল পাওয়ার অপেক্ষায় এই ক্রিকেটাররা। কার ভাগ্য খুলছে আজ। বাংলাদেশি কোন ক্রিকেটারের স্বপ্ন পূরণ হচ্ছে। পূর্বে আইপিএল খেলার অভিজ্ঞতা সম্পন্ন সাকিব-মুস্তাফিজ ও লিটন কে কি দেখা যাবে আসছে মৌসুমেও? এসব নিয়ে সমর্থকদের কৌতূহলের শেষ নেই।

২০১৬ সালে আইপিএল অভিষেকের পর ৫বার আইপিএলে খেলেছেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও সবশেষ চেন্নাই সুপার কিংসের হয়ে দেখা গেছে মুস্তাফিজকে। এবারও কি দল পালটাবেন মুস্তাফিজ।

নাকি সবশেষ মৌসুমে চেন্নাইয়ে দারুণ সাফল্য পাওয়ায় তাকে নিজেদের করে রাখবে ফ্র্যাঞ্চাইজটি। সেটি হওয়ার সম্ভাবনা আছে। কেননা, গত আসরে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

মুস্তাফিজের মতো চোখ থাকবে লেগ স্পিনার রিশাদ হোসেনের দিকেও। সবশেষ বিশ্বকাপে দারুণ বোলিংয়ে নজর কেড়েছেন এই লেগি। শিকার করেছিলেন ১৪ উইকেট। বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও ভালোই জানা আছে রিশাদের। যা তাকে দল পেতে সাহায্য করতে পারে। এছাড়াও লিটন, মেহেদি, তানজিম সাকিবরা থাকবেন দল পাওয়ার অপেক্ষায়।

বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ভিত্তিমূল্য

২ কোটি রুপি: মুস্তাফিজুর রহমান।

১ কোটি রুপি: সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।

৭৫ লাখ রুপি: রিশাদ হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park