1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

হিমালয়ের কাছাকাছি হওয়ায় গত কয়েকদিন ধরে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের বাড়ছে শীতের দাপট। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে যা এ জেলার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

সরজমিনে দেখা যায়, উত্তরের হিমেল হাওয়া এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার কারণে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। কমছে তাপমাত্রার পারদ। শিশির বিন্দু পড়ছে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত, কুয়াশার চাদরে ঢেকে থাকছে। এছাড়া শীতকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠতে শুরু করছে পিঠা, শীতবস্ত্রসহ বিভিন্ন দোকান৷ শীতজনিত রোগীর সংখ্যাও শীতের কারণে বেড়েছে।

এবিষয়ে জেলা শহরের রিকশাচালক আলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা গরীব মানুষ। আমরা কাজ করে খাই। কিন্তু কয়েক দিন ধরে অনেক শীতের কারণে আমরা তেমন আয় করতে পারছি না।

জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকার পাথর শ্রমিক মালেকা বানু গণমাধ্যমকে বলেন, কয়েকদিন ধরে শীতের কারণে সকালে সময়মত কাজে যোগ দিতে পারছি না। শীতকালে কাজ করতে আমাদের অনেক কষ্ট হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ার কারণে এ জেলায় হিমালয়েট হিম বাতাস বয়ে যাচ্ছে। যার কারণে তাপমাত্রার পারদ ওঠানামা করছে। তবে সংস্থাটি জানিয়েছে তাপমাত্রা আগামী কয়েক দিনের মধ্যে আরও হ্রাস পাবে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন গণমাধ্যমকে বলেন, আজকে সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের এই এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। তবে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park