1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় নতুন নির্দেশনা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান ৪ দফা কমে দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম, ভরি কতো? অন্ধ্র উপকূল অতিক্রম করেছে ‘অর্ণব’, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা দুর্নীতি ও অপরিকল্পিত সিদ্ধান্তে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি স্বাস্থ্যখাতে: রাষ্ট্রপতি জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী অংশীদারত্ব জোরদারে দৃঢ় প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর বেআইনি পদ্ধতিতে আইনের শাসন কায়েম করা যায় না: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, আদালতের রায়ে শাস্তি: তথ্য উপদেষ্টা

অন্ধ্র উপকূল অতিক্রম করেছে ‘অর্ণব’, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম সম্পন্ন করেছে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। এটি সকালে অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির-এর দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park