1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্নীতি ও অপরিকল্পিত সিদ্ধান্তে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি স্বাস্থ্যখাতে: রাষ্ট্রপতি জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী অংশীদারত্ব জোরদারে দৃঢ় প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর বেআইনি পদ্ধতিতে আইনের শাসন কায়েম করা যায় না: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, আদালতের রায়ে শাস্তি: তথ্য উপদেষ্টা ইসরাইলে পার্লামেন্ট নির্বাচন শুরু, ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নেতানিয়াহু মাটির নিচে গ্যাস, অথচ ১৭ বছরে খনন হয়নি একটি কূপও: জ্বালানিমন্ত্রী উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তায় জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, বিশ্ববাজারে ফিরছে ‘ঢাকাই মসলিন’ বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান তারেক রহমানের

শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, আদালতের রায়ে শাস্তি: তথ্য উপদেষ্টা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তিনি মবের শিকার হবেন না- এ নিশ্চয়তা দিচ্ছে সরকার। তাকে আদালতের রায় অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সাংবাদিক ও ক্রসফায়ার ইস্যুতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্য নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা।
আইজিপি আগের অবস্থান থেকে সরে এসেছেন উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়টি নিয়ে তার প্রতি যেন অবিচার করা না হয়। তবে আইজিপির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে তা প্রধানমন্ত্রীর এখতিয়ার।

এদিকে একজন মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। এ ঘটনার সঙ্গে একটি রাজনৈতিক দলের জড়িত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এর পরিণতি ওই দলকে ভোগ করতে হবে।

জাহেদ উর রহমান বলেন, একজন মানুষ মারা যাওয়ার পর তার মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ কেউ পছন্দ করেন না। যারা এমন কাজ করেন, শেষ পর্যন্ত তারা সমাজে নিন্দিত হবেন এবং এ ধরনের কাজের জন্য জনসমর্থন পাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park