রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদী শাসন, সীমাহীন দুর্নীতি আর অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে দেশের স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। অর্থের অভাবে কেউ যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীতে সোসাইটি অব কোলন এন্ড রেক্টাল সার্জনস এর সম্মেলনে রাষ্ট্রপতি এ কথা বলেন।
তিনি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের অন্যান্য খাতের মতো স্বাস্থ্যখাতও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতিটি খাতে দুর্নীতি এমনভাবে আকড়ে ধরেছে, যা দূর করতে সরকার কাজ করছে। দেশে বিশ্বমানের চিকিৎসা, সেবা আধুনিক প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা আবশ্যক বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।
Leave a Reply