1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্নীতি ও অপরিকল্পিত সিদ্ধান্তে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি স্বাস্থ্যখাতে: রাষ্ট্রপতি জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী অংশীদারত্ব জোরদারে দৃঢ় প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর বেআইনি পদ্ধতিতে আইনের শাসন কায়েম করা যায় না: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, আদালতের রায়ে শাস্তি: তথ্য উপদেষ্টা ইসরাইলে পার্লামেন্ট নির্বাচন শুরু, ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নেতানিয়াহু মাটির নিচে গ্যাস, অথচ ১৭ বছরে খনন হয়নি একটি কূপও: জ্বালানিমন্ত্রী উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তায় জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, বিশ্ববাজারে ফিরছে ‘ঢাকাই মসলিন’ বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান তারেক রহমানের

জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

জাপান সফরের অংশ হিসেবে দেশটির চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত জেরা (JERA)-এর স্থলভিত্তিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে তিনি এসব স্থাপনা পরিদর্শন করেন।
জাপানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা সম্পর্কে ধারণা নিতে প্রধানমন্ত্রীর এ পরিদর্শন গুরুত্বপূর্ণ। বিশেষ করে এলএনজি আমদানি, সংরক্ষণ ও বিদ্যুৎ উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে এ সফরের মাধ্যমে।

জেরা (JERA) জাপানের জ্বালানি খাতের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং বিদ্যুৎ উৎপাদনসহ জ্বালানি সরবরাহের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত। দেশটির বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি সরবরাহব্যবস্থায় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা বিবেচনায় এলএনজি অবকাঠামো এবং বিদ্যুৎ উৎপাদনব্যবস্থার আধুনিকায়ন গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে উন্নত প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা এবং জ্বালানি সরবরাহের নির্ভরযোগ্যতা নিশ্চিত করা বিশেষ গুরুত্ব বহন করে।

প্রধানমন্ত্রীর এ পরিদর্শনের মধ্য দিয়ে জাপানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা সরেজমিনে দেখার সুযোগ তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে জ্বালানি খাতে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার সম্ভাবনা বিবেচনার ক্ষেত্রেও এ ধরনের সফর তাৎপর্যপূর্ণ হতে পারে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সরকারি সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park