1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় নতুন নির্দেশনা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান ৪ দফা কমে দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম, ভরি কতো? অন্ধ্র উপকূল অতিক্রম করেছে ‘অর্ণব’, বাংলাদেশের সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা দুর্নীতি ও অপরিকল্পিত সিদ্ধান্তে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি স্বাস্থ্যখাতে: রাষ্ট্রপতি জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী অংশীদারত্ব জোরদারে দৃঢ় প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর বেআইনি পদ্ধতিতে আইনের শাসন কায়েম করা যায় না: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, আদালতের রায়ে শাস্তি: তথ্য উপদেষ্টা

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় নতুন নির্দেশনা

  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

মালয়েশিয়ায় কর্মী হিসেবে যেতে ইচ্ছুকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩১ অক্টোবর থেকে। এর আগে সম্পন্ন করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণ করা হবে না; এমনকি ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্যও তা প্রক্রিয়াকরণ করা হবে না।
বুধবার (২৮ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা কেবল মন্ত্রণালয়ের অনুমোদিত মেডিকেল সেন্টারেই করাতে হবে। অনুমোদিত কেন্দ্রগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কর্মীদের তালিকাটি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুমোদন নিশ্চিত না হয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পাসপোর্ট কিংবা টাকা জমা না দিতে সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি অনুমতি ছাড়াই মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রস্তাবে সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগ স্থগিত কিংবা মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে। অনিয়মের তথ্য প্রমাণসহ secretary@probashi.gov.bd ঠিকানায় জানানোর অনুরোধও জানিয়েছে মন্ত্রণালয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park