1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ওয়ানডে সিরিজের দল ঘোষণা, ফিরেননি সাকিব

  • আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৩০১ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে প্রায় এক বছর পর ফিরেছেন আফিফ হোসেন।

তবে ইনজুরির কারণে টেস্টের মতো ওয়ানডে সিরিজেও নেই জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অবর্তমানে টেস্টের মতো ওয়ানডে সিরিজেও নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ।

চোটের কারণে ওয়ানডে সিরিজে পাওয়া যাচ্ছে না মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়কে।

এই সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। তবে এবারও ফেরা হলো না এই অভিজ্ঞ অলরাউন্ডারের।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা ওপেনার জাকির হাসান বাদ পড়েছেন। তবে জায়গা ধরে রেখেছেন সেই সিরিজে অভিষেক হওয়া পেসার নাহিদ রানা।

আগামী ৮ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের সাদা বলের লড়াই। এক দিন বিরতি দিয়ে পরের ম্যাচ ১০ ডিসেম্বর এবং সিরিজের শেষ ম্যাচ হবে ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park