1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বিশাল জয় জুনিয়র টাইগ্রেসদের

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ বার পঠিত

শ্রীলঙ্কাকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল দ্বিতীয় ম্যাচে বিশাল বড় জয় পেয়েছে। তুলনামূলক ছোট দল মালয়েশিয়াকে ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আগে ব্যাটিং করে ১৪৯ রান করে বাংলাদেশ। জবাবে মাত্র ২৯ রানে অলআউট হয় মালয়েশিয়া।
জুনিয়র টাইগ্রেসদের মধ্যে জান্নাতুল মাওয়া ৪৫ বলে ৪৫ রান করেন। আর ১৯ বলে ৩৫ রানের অনবদ্য ঝড়ো ইনিংস খেলেন সাদিয়া আক্তার। ওপেনার ফাহমিদা ছোঁয়া ২১ বলে ২৬ ও আরেক ওপেনার ইভা ১৬ বলে ১৯ রান করেন।

সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫টি উইকেট হারিয়ে ১৪৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করায় সুমাইয়া আক্তারের দল। মালয়েশিয়ার হয়ে মার্শিয়া বিনতে আব্দুল্লাহ ৩টি ও নূর ইসমা ২টি উইকেট নেন।

১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে নাস্তানাবুদ হয় মালয়েশিয়ার ব্যাাটাররা। সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে ১২। আর ব্যাটারদের মধ্যে ৫ রান করেন ওপেনার নূর আলিয়া।

এদিন জুনিয়র টাইগ্রেসদের হয়ে বল হাতে আগুন ঝরান নিশিতা আক্তার নিশি। মাত্র ৩ রান খরচা করে তুলে নেন ৫ উইকেট। হাবিবা নেন ৩টি ও আনিসা নেন বাকি দুটি উইকেট।

এর আগে বি গ্রুপ থেকে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছিল বাংলাদেশ। টানা দুই জয়ে সুপার ফোর নিশ্চিত করেছে টাইগ্রেসরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park