1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

এখনও পর্যন্ত কেউ কাউকে হোয়াইটওয়াশ করতে পারেনি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজের টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত কেউ কাউকে হোয়াইটওয়াশ করতে পারেনি। এবারের ক্যারিবিয়ান সফরে সেই হাতছানি টাইগারদের। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে শুক্রবার সকাল ছয়টায় শুরুহবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি।
ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার টেস্ট সিরিজ ১-১’এ ড্র করলেও ওয়ানডেতে ৩-০’তে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তবে সফরের শেষটা স্বস্তি নিয়েই শেষ করতে যাচ্ছে লিটন দাসের দল। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি জিতে প্রতিপক্ষকে এই ভার্সনে প্রথমবার হোয়াইটওয়াশ করার হাতছানি টাইগারদের।

কিংসটাউনের আর্নস ভ্যালি গ্রাউন্ডে দুই ম্যাচেই বোলারদের নৈপুণ্যে জয় পেয়েছে বাংলাদেশ। গত সোমবার প্রথম ম্যাচে বাংলাদেশের ৬ উইকেটে করা ১৪৭ রানের জবাবে ১৪০-এ অলআউট হয় উইন্ডিজ। সৌম্য সরকার ৩২ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন। ২৪ বলে ২৬ রানে অপরাজিত থাকা মাহেদি হাসান বল হাতে ১৩ রান দিয়ে চার উইকেট নেন। খেলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন। একই মাঠে বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৭ উইকেটে ১২৯ রানের পুঁজি নিয়ে জয় পায় ২৭ রানে। শামিম হোসেন ১৭ বলে অপরাজিত ৩৫ রান করেন। তাসকিন আহমেদ ১৬ রান দিয়ে তিন উইকেট নেন। ১০২ রানে অলআউট হয় উইন্ডিজ।

সিরিজটি নিশ্চিত করে দুই দলের চার টি-টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজে ২-২ সমতা টেনেছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park