1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

মাত্র ৪ রান করেই ইতিহাসের পাতায় বাবর আজম

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ বার পঠিত

নতুন রেকর্ডের পাতায় নাম তুলতে মাত্র ৪ রান করেছেন বাবর আজম। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানি এই ব্যাটারের। চলমান সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরেছেন। তাতেই একটা রেকর্ড গড়েছেন। তিন ফরম্যাটের ক্রিকেটেই চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

সেঞ্চুরিয়ন টেস্টে কামরানের উপস্থিতির কারণে বাবর তার পছন্দের পজিশন ছেড়ে দেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে খুব একটা ভালো করতে পারেননি তিনি। ডেন পেটারসনের বলে আউট হওয়ার আগে তিনি টেস্টে ৪ হাজার রান পূর্ণ করেন।

কোরবিন বোসকে চার মেরে টেস্টে ৪ হাজার রান পূর্ণ করেন বাবর। আর ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আগেই ৪ হাজার রানের এই মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। তাতে তিন ফরম্যাটেই চার হাজার রান করা ব্যাটারদের এলিট ক্লাবে প্রবেশ করলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

ক্রিকেট ইতিহাসের তৃতীয় ব্যাটার হিসেবে এই ক্লাবে প্রবেশ করলেন বাবর। ২০২২ সালে বিরাট কোহলি প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক অর্জন করেছিলেন। কোহলির পর রোহিত শর্মা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন।

দুই ভারতীয় ক্রিকেটারের সঙ্গে এই এলিট ক্লাবের নতুন সদস্য হলেন এবার বাবর। টেস্টে বাবরের মোট রান এখন ৪ হাজার ১। আর ওয়ানডেতে তিনি করেছেন ৫ হাজার ৯৫৭ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের মোট রান ৪ হাজার ২২৩।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park