দুবাইয়ে গ্লোব সকারে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।
গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরা খেলোয়াড়ের জন্য ১৮ জনের তালিকা করা হয়েছিল। ভিনিসিয়াস জুনিয়রের রিয়াল মাদ্রিদ ক্লাব সতীর্থ জুড বেলিংহাম, এবারের ব্যালন ডি’অর জয়ী রদ্রি, মোহাম্মদ সালাহ ও পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও ছিলেন তালিকায়। দুবাই ডি’ওর” এর গালায় সবাইকে পিছনে ফেলে গ্লোব সকারের “বেস্ট মেনস প্লেয়ার এ্যাওয়ার্ড” জিতে নেন ভিনি।
ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন পূর্ণ না হলেও ফিফা দ্য বেস্টের পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই তারকা। গ্লোব সকারের অ্যাওয়ার্ডে তার অর্জন আরো সমৃদ্ধ হলো। পাশাপাশি এ বছরের সেরা ফরোয়ার্ডও নির্বাচিত হয়েছেন ভিনি। ইংলিশ তারকা বেলিংহাম সেরা মিডফিল্ডারের পুরস্কারের পাশাপাশি জিতেছেন ম্যারাডোনা পুরস্কার।
মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কার উঠেছে আল নাসরের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে। সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে একটি কাস্টম-মেড ট্রফিও পান তিনি। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সেলোনার তরুণ স্ট্রাইকার লামিনে ইয়ামাল। গোলরক্ষক থিবাউট কোর্তোয়া পেয়েছেন ক্যারিয়ার অ্যাওয়ার্ড।
Leave a Reply