প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে ৪০ রানের পরাজয় দিয়ে বিপিএল মিশন শুরু হলো দূর্বার ঢাকার। মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিং নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের।
দুই ওপেনার স্টিভেন টেলর ১৪ এবং অ্যালেক্স হেলস ৫ রানে আউট হলে; ২০ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। তবে মিডেল অর্ডারে সাইফ হাসানের ৪০, দুই পাকিস্তানী ইফতেখার আহমেদের ৪৯ এবং খুশদিল শাহ’র ২৩ বলে অপরাজিত ৪৬ রানের ঝড়ের সাথে অধিনায়ক নুরুল হাসান সোহানের ১১ বলে ২৫ রানের ইনিংসে; ৬ উইকেটে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রংপুর।
ঢাকার বোলিংয়ে আলাউদ্দিন বাবু ৩টি এবং মাকিদুল ইসলাম নিয়েছেন ২ উইকেট। জবাবে ১৯২ রানের টার্গেটে ওপেনিং জুটিতে ৪৫ বলে ৬৫ রান তুলে শুরুটা ভালই করেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তানজিদ ৩০ ও লিটন দাস ৩১ করে আউট হলে; শুরু হয় ঢাকার ইনিংসে আসা যাবার মিছিল। হাবিবুর রহমান সোহান ৬, দক্ষিণ আফ্রিকান স্টিফেন ইসকিনাজি ১৭, আফগানিস্তানের ফরমানুল্লাহ ১, অধিনায়ক থিসেরা পেরেরা ১৭ করে আউট হলে; ১১৭ রানে অস্টম উইকেট হারিয়ে, রানের পেছনে ছোটা কঠিন হয়ে যা ঢাকার।
শেষ দিকে মাকিদুল ও নাজমুল কিছুক্ষণ লড়লেও; তা যথেষ্ট ছিলো না। ৪০ রানের জয়ে উড়ন্ত সূচনা রংপুর রাইডার্সের
Leave a Reply