1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঢাকাকে উড়িয়ে আসর শুরু রংপুরের

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পঠিত

কদিন আগেই গ্লোবাল সুপার লিগ শিরোপা জিতে এসেছে রংপুর রাইডার্স। বিপিএলের প্রথম ম্যাচেও যার ছাপ স্পষ্ট। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালকে রীতিমতো উড়িয়ে দিয়েছে নুরুল হাসান সোহানের দল। ঢাকাকে ১৯২ রানের কঠিন টার্গেট ছুড়ে রংপুর ম্যাচে জয় তুলেছে ৩০ রানের বড় ব্যবধানে।

লক্ষ্যটা বড় হলেও ঢাকাকে আশা দেখিয়েছিলেন দলটির দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। উদ্বোধনী জুটিতেই আসে ৬৫ রান। এরপর অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে হয়েছে দলটিকে। দায়িত্ব নিতে পারেননি দলটির আর কোনো ব্যাটার। শেষ পর্যন্ত ঢাকার ইনিংস থেমেছে ১৫১ রানে।

দলের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৩১ রান আসে লিটনের ব্যাট থেকে। ২১ বলে ৩০ রান করেন তানজিদ। রংপুরের বোলারদের মধ্যে একাই চার উইকেট তুলেছেন দুর্দান্ত ছন্দে থাকা শেখ মাহেদী।

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে দ্রুত উইকেট হারালেও মাঝে রংপুর রাইডার্সকে শক্ত ভিত গড়ে দিয়ে যান ইফতিখার আহমেদ ও সাইফ হাসান। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ঢাকা ক্যাপিটালসকে ১৯২ রানের চ্যালেঞ্জিং পাইয়ে দেন সোহান ও খুশদিল শাহ।

৩৩ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন সাইফ। খানিক পর ৩৮ বলে ৪৯ রান করে ফেরেন ইফতেখার। এরপর খুশদিলকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে রাখেন সোহান। অধিনায়ক সোহান ১১ বলে ২৫ রান করে সাজঘরে ফিরলে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে আসেন খুশদিল।

এই ব্যাটার শেষ দিকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে রংপুরকে নিয়ে যান ১৯০ এর ঘরে। খুশদিলের ২৩ বলে ৩ ছক্কা ও চারে ৪৬ রানের ইনিংসে ৬ উইকেটে ১৯১ রানে থামে রংপুরের ইনিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park