1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রাজধানীতে আতশবাজি: দগ্ধ দুই শিশু

  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৬১ বার পঠিত

ইংরেজি নববর্ষ উদযাপনে বছরের শেষ রাতকে স্মরণীয় করতে আনন্দে মাতোয়ারা ছিলো রাজধানীর মানুষ। সরকারের তরফে ছিলো বিধি-নিষেধ। তারপরও ২০২৫ -এর শুরুতে রাতের আকাশে ছিলো রঙিন আতশবাজি। তবে এই আনন্দের মাঝেও ছিলো শব্দ দুষণ আর কিছু দুর্ঘটনা।

রাজধানীতে ২০২৫ এর প্রথম প্রহরে আতশবাজি ও পটকা ফোটাতে গিয়ে দগ্ধ হয়েছে দুই শিশু। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান।

তিনি জানান, নববর্ষ উদযাপন করতে গিয়ে এখন পর্যন্ত দুই শিশু আগুনে পুড়ে বার্ন ইনস্টিটিউটে এসেছে। এদের মধ্যে আট বছরের এক শিশুর ১৫ শতাংশ দগ্ধ। তাকে ভর্তি করা হয়েছে। এই চিকিৎসক জানান, আগুন লেগে আরেক শিশু সামান্য দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

এদিকে আতশবাজির কারণে আগুনের ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুর, ধানমন্ডি ল্যাবএইডের পেছনে, মিরপুরে ডাস্টবিনের ময়লায় ও ধানমন্ডিতে একটি দোকানে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় এসব আগুন দ্রুতই নিভিয়ে ফেলা হয়। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park