এমনিতেই চলমান বিপিএলে এখন পর্যন্ত টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স। তাইতো দুর্দান্ত ফর্মে থাকা এই টিমকে চ্যালেঞ্জ জানাতে হলে বেশ বড়সড় টার্গেটই দিতে হতে ফরচুন বরিশালকে। তামিম ইকবালের দল করলোও তাই। বৃহস্পিতবারের প্রথম ম্যাচ রংপুরকে ১৯৭ রানের টার্গেট দিলো তারা।
সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বেশ দেখেশুনেই খেলতে থাকেন দুই বরিশাল ওপেনার তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত। তারা দুইজনে মিলে গড়েন ৮১ রানের এক দারুণ উদ্বোধনী জুটি। এরপরই ৯ রানের ব্যবধানে এই দুই ব্যাটারকে ফেরান রংপুর পেসার কামরুল ইসলাম রাব্বি।
এরপরই ব্যাট হাতে তান্ডব চালাতে থাকেন বরিশালের ক্যারিবিয়ান ব্যাটার কাইল মেয়ার্স। তিনি খেলেন ২৭ বলে ৬১ রানের এক দানবীয় ইনিংস। শেষের দিকে ৬ বলে ২০ রানের আরেকটি দারুণ ক্যামিও খেলেন দলটির পাকিস্তানী অলরাউন্ডার ফাহিম আশরাফ। আর এতেই ২০ ওভার শেষে ১৯৭ রানের বড় পুঁজি পায় ফরচুন বরিশাল।
রংপুরের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। এছাড়া আকিফ জাভেদ এবং মোহাম্মদ সাইফউদ্দিন উভয়েই নিয়েছেন একটি করে উইকেট।
Leave a Reply