রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। আজ (১০ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে- ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
মাঝারি শৈত্য প্রবাহের কবলে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় জেলার সড়ক মহাসড়ক। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের।
চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্য প্রবাহ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজ-কর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগী। এরমধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।
Leave a Reply