1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কামিন্সকে হারিয়ে বুমরাহর নতুন শিরোপা

  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৫৭ বার পঠিত

আইসিসির এই সম্মান দিয়েছে বুমরাহকে। পাশাপাশি ডিসেম্বর মাসে নারীদের সেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড।

‌অস্ট্রেলিয়ায় ভারত ভালো খেলতে না পারলেও প্রশংসা কুড়িয়েছেন বুমরাহ। পাঁচটি টেস্টে ১৩.০৬ গড়ে ৩২টি উইকেট নিয়েছেন তিনি।

বর্ডার-গাওস্কর সিরিজে কোনও বোলারের নেওয়া এটি সর্বাধিক উইকেট। তিনটি ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন বুমরাহ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে ভারত যে একটি টেস্ট জিতেছে, তাতে নেতৃত্বও দিয়েছিলেন বুমরাহ। ভারত সিরিজ হারলেও সিরিজ সেরা ক্রিকেটার হয়েছেন বুমরাহ। এবার আরও একটি শিরোপা পেলেন তিনি।

ডিসেম্বর মাসে আইসিসির সেরা ক্রিকেটারের তালিকায় ছিলেন বুমরাহ, প্যাট কামিন্স ও ডেন প্যাটারসন। বিশ্ব জুড়ে ক্রিকেটপ্রেমী, আইসিসির বিশেষজ্ঞ কমিটি, সাবেক তারকা ক্রিকেটার ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটে সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে বুমরাহ বলেন, ডিসেম্বর মাসে আইসিসির সেরা ক্রিকেটার হতে পেরে খুব আনন্দ হচ্ছে। পরিশ্রমের মূল্য পেয়েছি দাম পেলে সকলের ভালো লাগে। বর্ডার-গাওস্কর ট্রফি সবচেয়ে কঠিন দ্বিপাক্ষিক প্রতিযোগিতা। প্রতিটি মুহূর্তে লড়াই চলে। এমন একটা ট্রফিতে দেশের হয়ে ভালো খেলতে পেরে আমি গর্বিত।

অস্ট্রেলিয়া সিরিজ়ে সিডনিতে শেষ টেস্টে পিঠের পেশিতে চোট পেয়েছিলেন বুমরাহ। ফলে সেই টেস্টে দ্বিতীয় ইনিংসে বল করেননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় থেকেও বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরাহ সুস্থ হয়ে উঠতে পারেন কি না সে দিকেই নজর ভারতীয় সমর্থকদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park