1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারীর সীমিত কর্মসংস্থান ও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা অর্থনৈতিক অগ্রগতির অন্তরায়: ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হচ্ছে: স্পিকার প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী আ. লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের ফরেন পলিসি অ্যাডভাইজারের সাক্ষাৎ দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ

‘ফ্যাসিস্ট আমলে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর জুলুম চালানো হয়েছিল’

  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৮৩ বার পঠিত

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আমলে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর জুলুম চালানো হয়েছিল। সেই সময় সংবাদ মাধ্যম যদি সত্যকে পুরোপুরি তুলে ধরতে পারতো তাহলে ফ্যাসিস্টরা চেপে বসতে পারতো না।

সোমবার (২০ জানুয়ারি) সকালে মগবাজারে দৈনিক সংগ্রামের কার্যালয়ে আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, সাংবাদিকদের সেনাপতি হয়ে সত্য প্রকাশে সর্বদা অবিচল থাকতে হবে। পরিস্থিতি যেমনই হোক সত্য প্রকাশে পিছপা না হওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের আমির বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরপরই সংবাদপত্রের ওপর চরম নিয়ন্ত্রণ করা হয়েছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত ৪টি মিডিয়া বাদে সব মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল। এর মধ্যে সংগ্রামও একটি। পরবর্তীতে সেই যাত্রা ধীরে ধীরে আবার শুরু হয়েছে।

ডা. শফিকুর রহমান জানান, শহিদের নতুন সংজ্ঞা দিয়েছিল আওয়ামী লীগ। তারা যাদের শহিদ বলবে তারাই শহিদ আর কেউ নয়। আর ওই নেতাকে শহীদ বলায় দৈনিক সংগ্রামের ওপর তাণ্ডব চালানো হয়েছিল। জাতির পাশাপাশি তারা তাণ্ডব চালিয়েছে সংবাদ জগতের ওপর। জাতির দর্পণ ও বিবেক হিসেবে সাংবাদিকরা যদি ভূমিকা পালন করতেন ফ্যাসিবাদী শাসন এইভাবে জাতির ওপর জেঁকে বসতে পারতো না।

জামায়াত আমির আরও জানান, সংবাদ সাদাকে সাদা আর কালোকে কালো বলবে। এখানে কোনো সাংবাদিকের নিজস্ব বক্তব্য সংযোজন হবে না। সত্য থেকে কিছু বিয়োজনও হবে না। ফ্যাসিবাদী আমলে এটি একবারেই হয়নি। এখনও এর কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে; কাউকে হয়রানি করা যাবে না মত প্রকাশের জন্য। কোনো সরকারের আমলেই যেন কোন সাংবাদিককে যেন চাকরিচ্যুত করা না হয়। একইসাথে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আটক না করতে আইন করতেও সরকারের প্রতি আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park