1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

টানা জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় লিভারপুল

  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৪৯ বার পঠিত

টানা সপ্তম জয়েই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছে লিভারপুল। মঙ্গলবার (২১ জানুয়ারি) ঘরের মাঠে মোহামেদ সালাহ ও হার্ভে এলিয়টের গোলে লিলকে ২-১ গোলে হারায় আর্না স্লটের দল।

নতুন ফরমেটের চ্যাম্পিয়ন্স লিগে টানা ষষ্ঠ জয়ে দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়েই রেখেছিলো লিভারপুল। সপ্তম ম্যাচে ফরাসি ক্লাব লিলের বিপক্ষে ড্র দরকার ছিলো ইংলিশ প্রিমিয়ার লিগ লিডারদের। আর আর্না স্লটের কোচিংয়ে উড়তে থাকা দলটি ঘরের মাঠে আধিপত্য নিয়ে ৩৪ মিনিটে সালাহ’র গোলে এগিয়ে যায়। কুর্তিস জোন্সের লম্বা পাস ধরে ইউরোপের ফুটবলে ৫০তম গোলটি করেন মিশরীয় অভিজ্ঞ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে লুইস দিয়াসকে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন লিলের আইসা মান্দি। ৫৯ মিনিটে ১০ জনের দল হয়েও তিন মিনিট পর জোনাথান ডেভিডের গোলে সমতায় ফেরে অতিথি দল। আসরে দ্বিতীয় গোল হজম করে লিভারপুল। এরপর ৬৭ মিনিটে বক্সের প্রান্ত থেকে এলিয়টের শট লিলের এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ালে স্বস্তির জয়েই মাঠ ছাড়ে অ্যানফিল্ডের ক্লাবটি। পরে দারউইন নুনেস গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। সাত খেলায় পূর্ন ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানের লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে তিন পয়েন্টের ব্যবধানই ধরে রাখলো লিভারপুল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park