1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পুলিশ সদর দফতরে আবারও চাকরিচ্যুত সদস্যদের বিক্ষোভ

  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১১৫ বার পঠিত

চাকরিতে পুনর্বহালের দাবিতে পুলিশ সদর দফতরের সামনের সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করছেন হাসিনা সরকারের আমলে চাকরিচ্যুত সদস্যরা।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে অবস্থান কর্মসূচি শেষে সড়ক অবরোধ করেন তারা।

আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত এসব সদস্যদের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারিয়েছেন তারা।

অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন চাকরি ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন দাবি করে বিক্ষুব্ধ এসব সাবেক পুলিশ সদস্যরা বলছেন, বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমরা কোনো বৈষম্যের শিকার হতে চাই না। চাকরি ফিরে পেতে আর কালক্ষেপণ নয়। নির্বাহী আদেশে চাকরি ফিরিয়ে দিতে হবে।

এক কনস্টেবল বলেন, ‘আমরা গত ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছি। আমাদের চাকরি ফিরিয়ে দেয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে আদেশও দেয়া হয়েছিল। কিন্তু ছয় মাসেও তা বাস্তবায়ন হয়নি।’

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, চাকরি ফিরে পেতে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা তাদের আলোচনায় বসার জন্য বলেছি। কিন্তু তারা যেতে চাচ্ছে না। পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে অবস্থান করছেন।

এদিকে পুলিশ সদর দফতরের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park