1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

দেড়শর আগে থামল রংপুর, চিটাগংয়ের বেঁচে আশা

  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ২০৬ বার পঠিত

টানা জয়ের মাঝে থাকা রংপুর রাইডার্স পথ হারিয়ে বসেছে। আগের দুটি ম্যাচ হেরেছে। আজ চিটাগং কিংসের বিপক্ষেও পায়নি বড় সংগ্রহ। ৫ উইকেট হারানোর দিনে রান করতে ধুঁকেছে নুরুল হাসান সোহানের দল। নির্ধারিত ওভার শেষে এসেছে ১৪৩ রানের পুঁজি।

মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচটি জিততে ওভারপ্রতি সাতের একটু বেশি করে রান তুলতে হবে চিটাগংকে। এই মুহূর্তে তারা আছে টেবিলের চারে। আজ বাদে আরও দুটি ম্যাচ আছে মোহাম্মদ মিথুনের দলের। এই তিন ম্যাচের কমপক্ষে দুটিতে জিততে হবে, তাহলেই মিলবে শেষ চারের টিকিট।

চিটাগং তাদের প্লে অফের পথ সহজ করতে জয়ের বিকল্প নেই। রংপুরের বিপক্ষে বোলিংয়ে সেই কাজটি ভালোই সামলে দিয়েছেন আলিস আল ইসলামরা। রহস্যজনক স্পিনার খ্যাত আলিস ৪ ওভারে কোনো উইকেট না পেলেও খরচ করেছেন মোটে ১৪ রান। মিতব্যয়ী ছিলেন লঙ্কান বিনুরা ফার্নান্দোও। তিনিও পাননি কোনো উইকেট। ৪৪ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন খালেদ আহমেদ।

আঁটসাটো বোলিংয়ের দিনে রংপুরের কেউ পারেননি হাত খুলে খেলতে। টেবিলের শীর্ষ দলটির দুই ওপেনার হয়েছেন ব্যর্থ। স্টিভেন টেলর ফিরেছেন শূন্য রানে। চোট কাটিয়ে ফেরা সৌম্য এদিনও ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ২৩ রান করে।

তিনে নামা সাইফ হাসান এনেছেন ৮ রান। অধিনায়ক নুরুল হয়েছেন ব্যর্থ। রান পাননি ইরফান শুক্কুরও। তবে দলকে টেনে নিয়েছেন পাকিস্তানের তারকা ইফতেখার আহমেদ। তার ৪৭ বলের ৬৫ রান ও মাহেদী হাসানের ২২ রানের ইনিংসে ১৪৩ রান পর্যন্ত আসতে পারে রংপুর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park