1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঘন কুয়াশায় পাটুরিয়া ও আরিচা রুটে ফেরি চলাচল বন্ধ

  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটের ফেরি সার্ভিস। মাঝ নদীতে যাত্রী ও যানবাহনসহ আটকা পড়েছে তিনটি ফেরি। শুক্রবার (৩১ জানুয়ারি) মধ্য রাতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে, কুয়াশার ঘনত্ব কমলে ফেরি সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় পারের জন্য আসা উভয় প্রান্তে বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা যেন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অপেক্ষায় থাকা এসব যানবাহনের শ্রমিক-যাত্রীসহ ঘাট সংশ্লিষ্টরা পোহাচ্ছে নানা দুর্ভোগ।

ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির আহম্মেদ জানিয়েছেন, শুক্রবার রাত ১২টায় পাটুরিয়া-দৌলতদিয়া ও রাত দেড়টায় আরিচা-কাজিরহাট রুট কুয়াশাচ্ছন্ন হয়ে চ্যানেলের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এসময় পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে মাঝ পদ্মায় দিক হারিয়ে যাত্রী ও যানবাহন বোঝাই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বাইগার অনুরুপ কাজিরহাট থেকে আরিচা আসার পথে মাঝ যমুনায় আটকে আছে খানজাহান আলী নামক তিনটি ফেরি। দুর্ঘটনা এড়াতে দুইটি নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কমে আসলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

তিনি আরও জানান, ফেরি চলাচল স্বাভাবিক হলে উভয় ঘাটে অপেক্ষামান যানবাহন গুলো দ্রুত পারাপার করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park