ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গতরাত ১০ টা থেকে দৌলতদিয়া পাটুরিয়া, আরিচা কাজিরহাট ও ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌরুটে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লউটিসি কর্তৃপক্ষ।
এসময় দৌলতদিয়া প্রান্তে লোডিং অবস্থায় পারাপারের অপেক্ষায় আটকে থাকে ৬ টি ফেরি।
বিআইডাব্লউটিসির দৌলতদিয়া প্রান্তের ম্যানেজার সলাউদ্দিন আহাম্মেদ জানান, গত রাত ৯টা পর থেকে নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত সাড়ে ১০ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এবং নৌরুটের মার্কিং পয়েন্ট ও লাইটিং দৃষ্টিসীমার বাইরে চলে গেলে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০ টা থেকে ৩ রুটের ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়।
এ সময় দৌলতদিয়া প্রান্তে যাত্রীবাহী, কোচ, বাস ট্রাক মিলে দেড় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে।প্রচণ্ড শীতের রাতে চরম দুর্ভোগ পোহাতে হয় বাসে থাকা যাত্রী ও গাড়ী চালকদের। বেশি কষ্ট হয় শিশু এবং বয়স্ক ব্যাক্তিদের।
পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ৯ টা থেকে সব রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply