1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

অবসরের ঘোষণা দিলেন করুণারত্নে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

শততম টেস্ট সেঞ্চুরির মাইলফলকের সামনে দাঁড়িয়ে দিমুথ করুণারত্নে। নাম লেখাতে যাচ্ছেন অভিজাত ক্লাবে। তবে এরপর আর লংকানদের হয়ে মাঠে নামতে চান না তিনি। জানিয়ে দিয়েছেন গল টেস্ট দিয়েই দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

আগামী ৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে স্বাগতিক শ্রীলংকা। আর এই টেস্ট দিয়েই ক্রিকেটকে বিদায় জানাতে না লংকানদের তারকা ওপেনার।

ব্যাট হাতে অনেকদিন ধরেই সময়টা ভালো কাটছিল না করুণারত্নের। ছিলেন বাদ পড়ার শঙ্কায়ও। এই অবস্থায় ৩৬ বছর বয়সি আর নতুন করে চ্যালেঞ্জ নেননি ফেরার। তাই বিদায় বলাটাকেই শ্রেয় মনে হয়েছে তার।

২০১১ সালের জুলাইয়ে শ্রীলংকার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় করুণারত্নের। আর এখন দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানতে যাচ্ছেন তিনি।

২০১৫ সাল থেকে টেস্টে ধারাবাহিকভাবে ওপেন করতে শুরু করেন করুণারত্নে। সেই থেকে এখনও পর্যন্ত এক দশক সময়ে আর কোনো ওপেনার টেস্টে করুণারত্নের থেকে বেশি রান করতে পারেননি। গত এক দশকে টেস্ট ওপেনারদের মধ্যে যুগ্মভাবে সব থেকে বেশি ১৫টি সেঞ্চুরি করেছেন তিনি। ২০১৫ সাল থেকে এপর্যন্ত টেস্ট ওপেনারদের মধ্যে সব থেকে বেশি ৩৪টি হাফ-সেঞ্চুরি করেছেন করুণারত্নে।

লংকানদের হয়ে এখনও পর্যন্ত ৯৯টি টেস্টে ১৮৯টি ইনিংসে ৩৯.৪০ গড়ে তার রান ৭১৭২। টেস্টে ১৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৪৪ রানের, যা বাংলাদেশির বিপক্ষে করেছিলেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park