1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়নস ট্রফি অনেক কঠিন: টেম্বা বাভুমা

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৯ বার পঠিত

বিশ্বকাপ ক্রিকেট আইসিসির সবচেয়ে বড় আসর হিসেবে বিবেচিত। ওয়ানডে ফরম্যাটের সেই টুর্নামেন্টের মতো একই ফরম্যাটে রয়েছে আইসিসির আরেকটি প্রতিযোগিতা। সেটির নাম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এবার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা এই দুই টুর্নামেন্টের তুলনা টানলেন । এক্ষেত্রে বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়নস ট্রফিকে বেশি প্রতিযোগিতামূলক ও কঠিন বলে মনে করেন তিনি।

বিশ্বকাপে আসরভেদে একাধিক ফরম্যাটে খেলা হয়েছে। গ্রুপ, রাউন্ড রবিন বা লিগ সিস্টেমে। তবে চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপভিত্তিক প্যাটার্নের বাইরে কোনো আসর গড়ায়নি। দলের সংখ্যায় বিশ্বকাপের আসর বেশ ভারী। সর্বোচ্চ ১৬ থেকে সর্বনিম্ন ১০ দল খেলেছে বিশ্বকাপে। অপরদিকে, চ্যাম্পিয়নস ট্রফির দুই আসরে (২০০২ ও ২০০৪) সর্বোচ্চ ১২টি দল অংশ নিয়েছিল। সবশেষ তিন আসরে ৮টি দল অংশ নিয়েছিল যার পুনরাবৃত্তি হচ্ছে এবারও।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে ৮ দল। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রোটিয়ারা একটি ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে।

লাহোরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাভুমা বলেন, বিশ্বকাপে দলগুলো নিজেদের পারফরম্যান্স পর্যালোচনা, পুনরায় তৈরি হওয়া এবং মোমেন্টাম তৈরি করার মতো সময় পায়। কিন্তু কোনো ভুল পদক্ষেপের সুযোগ নেই চ্যাম্পিয়নস ট্রফিতে। হয় টুর্নামেন্টের শুরু থেকেই ভালো করবেন, নয়তো বাদ পড়ে যাওয়ার ঝুঁকিতে থাকবেন। ৫০ ওভারের বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে এখানেই চ্যালেঞ্জ বেশি।

এদিকে প্রটিয়া অধিনায়ক ত্রিদেশীয় ওয়ানডে সিরিজকে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য ভালো সুযোগ হিসেবেই দেখছেন । বলেন, এই ত্রিদেশীয় সিরিজটা পাকিস্তানে আমাদের দল গুছিয়ে নেয়ার জন্য ভালো সুযোগ এনে দিয়েছে। একই সঙ্গে তরুণদের জন্যও এটা ভালো একটা মঞ্চ।

সবশেষ বিশ্বকাপে ১০ দল অংশ নিয়েছিল। টুর্নামেন্ট ছিল লিগ পদ্ধতির। প্রতিটি দল ৯ ম্যাচ করে খেলার সুযোগ পেয়েছে। পয়েন্ট তালিকায় সেরা চারে থাকা দল উঠেছিল সেমিফাইনালে। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল।

তবে চ্যাম্পিয়নস ট্রফিতে ৪ দল নিয়ে একটা করে গ্রুপ হওয়ায় প্রতি দলের জন্য সুযোগ মাত্র ৩ ম্যাচের। গ্রুপের চার দলের মধ্যে সেরা দুইয়ে থাকতে পারলেই শুধু সেমিফাইনাল খেলা যাবে, এক ম্যাচ হারলেই তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের দিকে। বড় প্রভাবক হয়ে উঠতে পারে রান রেটও। সার্বিক প্রেক্ষাপটে হয়ত এই কারণেই চ্যাম্পিয়নস ট্রফিকে বিশ্বকাপের চেয়ে কঠিন বলে মানেন প্রোটিয়া দলপতি।

উল্লেখ্য, আইসিসি ইভেন্টে দক্ষিণ আফ্রিকার অর্জন বলতে একটি চ্যাম্পিয়নস ট্রফি। তারা ১৯৯৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park