1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অপারেশন ডেভিল হান্ট: দ্বিতীয় দিনে গাজীপুরে অন্তত ১০০ জন গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯৯ বার পঠিত

গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে অন্তত ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে মহানগরে ৭৯ জন ও জেলায় ২১ জনকে গ্রেফতার হয়। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে দুই দিনে ১৮২জনকে গ্রেফতার করা হলো।

এর মধ্যে, মহানগরের ১১ থানায় অভিযান চালিয়ে ৭৯ এবং জেলার ৫ থানায় ২১ নেতাকর্মী গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক গণমাধ্যমকে বলেন, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে রোববার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২১জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫জন, কাপাসিয়া থানায় ৩জন, কালিগঞ্জ থানায় ৪জন, কালিয়াকৈর থানায় ৩জন ও জয়দেবপুর থানায় ৬জনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, গাজীপুর মহানগরের ৮টি থানায় ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ১১জন, টঙ্গী পশ্চিম থানায় ৬জন, পুবাইল থানায় ৫জনসহ মোট ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর আদালতে তোলা হবে তাদের। এই নিয়ে পুলিশ গত দুই দিনে এই জেলায় ১৮২ জনকে গ্রেফতার করলো।

এর আগে, রবিবার (৯ ফেব্রুয়ারি) সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে এক হাজার ৩০৮ জনকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দফতর থেকে এই তথ্য জানানো হয়। এর মধ্যে মেট্রোতে ২৭৪ জন আর রেঞ্জে এক হাজার ৩৪ জনকে গ্রেফতার করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park