1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

পাকিস্তান স্রেফ উড়ে যাবে, বলছেন ভারতের ‘নিষিদ্ধ’ স্পিনার

  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

কখনো সতীর্থকে চড় দিয়ে ১১ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তো কখনো আবার অজি ক্রিকেটারের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করে তিন টেস্টে মাঠে নামতে পারেননি–অভিযুক্ত এই ক্রিকেটারের নাম হারভাজন সিং। ভারতীয় ক্রিকেটের অন্যতম বিতর্কিত চরিত্র এখন ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন।

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে তার এক মন্তব্যে ক্ষেপেছেন নেটিজেনরা। সেখানে তিনি বলেছেন ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে দুই বৈরি প্রতিবেশির মহারণে নাকি পাত্তাই পাবেন না মোহাম্মদ রিজওয়ানরা।

হারভাজন সিং বলছেন, ‘ভারত আর পাকিস্তানের ম্যাচ হচ্ছে ওভারহাইপড, এর মধ্যে আলাদা কিছুই নেই।’

‘একবার পাকিস্তানের সেরা ব্যাটারদের দিকে চোখ রাখা যাক। বাবর আজম ওদের স্টার ব্যাটার, যা ভারতের বিরুদ্ধে গড় ৩১। যদি দলের সেরা ব্যাটার হতে হয়, তাহলে কমপক্ষে গড় ৫০-এর কাছাকাছি থাকতে হবে। রিজওয়ান ভালো ক্রিকেটার, কিন্তু ভারতের বিরুদ্ধে গড় ২৫। একমাত্র ওদের ফুলটাইম ওপেনার ফাখর জামানের ভারতের বিরুদ্ধে গড় ৪৬, একমাত্র ও খেলা ভারতের হাত থেকে ছিনিয়ে নিতে পারে’-যোগ করেন সাবেক এই স্পিনার।

তিনি আরও বলেন, ‘ফাহিম আশরাফের গড় ১২.৫। সৌদ শাকিলের ভারতের বিরুদ্ধে ব্যাটিং গড় মাত্র ৮। ওদের ব্যাটিং লাইন আপের দিকে তাকালে আমার তো মনে হয় ওরা লড়াইটুকুও ঠিকভাবে দিতে পারবে না।’

যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে দুই দেশের শেষ যেবার দেখা হয়েছিল, সেদিন পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারেনি ভারত। পাকিস্তানের দেওয়া ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত-কোহলিরা গুটিয়ে যান ১৫৮ রানে। ১৮০ রানের বিশাল জয়ে সেবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ছুঁয়ে দেখেছিল পাকিস্তান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park