1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে টাইগার শিবিরে হঠাৎ হাজির তামিম!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

একটু পরই চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই হঠাৎ টাইগার শিবিরে দেখা মিললো তামিম ইকবালের। ছবি দেখে মনে হতে পারে, তামিম ইকবাল চ্যাম্পিয়নস ট্রফির দলে আছেন। বিষয়টা মোটেও তেমন নয়। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শান্তবাহিনীর সঙ্গে নৈশভোজে অংশ নেন সাবেক এই অধিনায়ক।

গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্রিকেটারদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন তামিম। ক্যাপশনে লেখা, ‘আশাকরি চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ দলকে শুভকামনা।’

ক্রিকেটারদের মধ্যে আরও ছিলেন তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে হারানোর মন্ত্র নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের দল।

দুই দল এখন পর্যন্ত ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ৪১ বার। ৩২ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে রোহিত শর্মার দল। বাংলাদেশ জয় পেয়েছে ৮টিতে। ১টি ম্যাচ পরিত্যাক্ত হয়েছে। আইসিসি ইভেন্টে বাংলাদেশের সবশেষ জয় ২০০৭ সালে। সেবার ভারত গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে। তাই এবারও দারুণ কিছু করতে মুখিয়ে ফিল সিমন্সের শিষ্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park