1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চার দফা দাবিতে আজ ৮ জেলায় বিএনপির সমাবেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত

চার দফা দাবিতে জনদাবির ব্যানারে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশের ৮ জেলায় সমাবেশ করবে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, লক্ষ্মীপুর, বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ, ফরিদপুর, চুয়াডাঙ্গা, নওগাঁ ও কুড়িগ্রামে সমাবেশের আয়োজন করা হয়েছে। এরইমধ্যে প্রস্তুত রয়েছে সমাবেশস্থল, অংশ নিবেন কেন্দ্রীয় নেতারা। স্থানীয় নেতাকর্মীরা সমাবেশ ঘিরে উজ্জীবিত।

এদিকে, আজ কুমিল্লায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লক্ষ্মীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে বেগম সেলিমা রহমান, ময়মনসিংহে আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, নওগাঁয় মিজানুর রহমান মিনু এবং কুড়িগ্রামে আব্দুস সালামের অংশ নেবার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (১০ ফেব্রুয়ারি) নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলায় দেশের ৬৪ জেলায় ১২ থেকে ২৫ ফেব্রুয়ারি আট দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park